জাতীয় ফিচার

নারীদের পেছনে রেখে আমরা এগোতে পারবো না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের দেশে অর্ধেক নারী, আর ভোটার হিসেবে বিবেচনা করলে কিঞ্চিৎ বেশি। তাই তাদের পেছনে রেখে আমরা বেশিদূর এগোতে পারবো না।

তিনি বলেন, তাদের সব কিছুতে সম্পৃক্ত করতে হবে। তাদের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারবো।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের আইসিটি সড়কে ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ হলিডে মার্কেট অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে হবে। কোনোভাবেই যেন এর মিস ম্যানেজমেন্ট না হয়। আর এর পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনার উদ্যোগ নিতে হবে ডিএনসিসিকে। হলিডে মার্কেটের সূচনা করলো ডিএনসিসি। তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি বলতে চাই এমন সব উদ্যোগে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করুন। নারীরা যে তাদের উদ্যোগগুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারে।’

বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী এবং ডিএনসিসি মেয়র বেলুন উড়িয়ে হলিডে মার্কেটের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন ডিএনসিসি মেয়র।

আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র